২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সার পাচ্ছে না কৃষকরা

সুনামগঞ্জ সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের কৃষক সামছুল বারী (৪৫) শহরের পশ্চিমবাজার এলাকায় সারের জন্য এসেছেন সকাল ৯টায়। দুপুর ১ টা পর্যন্ত তিনি সার পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের কৃষক সামছুল বারী (৪৫) শহরের পশ্চিমবাজার এলাকায় সারের জন্য এসেছেন সকাল ৯টায়। দুপুর ১ টা পর্যন্ত তিনি সার পাননি। শুধু সামছুল বারী নয়, ভোর থেকে সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও ডিলারের দোকান থেকে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক কৃষককে। ডিলারের দাবি, চাহিদার তুলনায় কম সার পাওয়ায় সবাইকে সার দেওয়া যাচ্ছে না। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, দু' এক দিনের মধ্যেই সমস্যা কেটে যাবে। বৃহস্পতিবার দুপুরে শহরের সার ডিলার সুধাংশু অ্যান্ড সন্সের সামনে গিয়ে দেখা যায়- বাইরে সারের জন্য কযেক'শ কৃষক দুইটি লম্বা সারিতে অপো করছেন। সুধাংশু অ্যান্ড সন্স সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নের ডিলার হলেও সার বিক্রি হচ্ছে শহরে। দোকানের ভেতর ঢুকে দেখা গেল আরও কয়েকজন কৃষক। তাদের সার দিচ্ছেন ডিলার। পাশেই বসা কৃষি কর্মকর্তা। বাইরে পাহারায় দিচ্ছেন কয়েকজন পুলিশ। বাইরে দাঁড়ানো লোকজনকে না দিয়ে ভেতরে ঢোকা লোকদের সার দেওয়া হচ্ছে কেন জানতে চাইলে উপ সহকারী কৃষি কর্মকর্তা ভানু চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের বাধা সত্ত্বেও আপ্তাবনগর ইউনিয়নের চেয়ারম্যান এসে এই লোকগুলোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এরা তার লোক তাই সার দিতে হবে।" একই কথা বললেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন। কৃষকরা অভিযোগ করেন, বাইরে লাইনে দাঁড়ানো একজন কৃষককেও সার দেওয়া হয়নি। যারা কৃষক নয়, তারাই সার নিয়ে যাচ্ছে। ছয়শ' টাকা দরের এক বস্তা সার বাইরে আটশ' টাকা কিনতে পাওয়া যাচ্ছে। এদের সঙ্গে ডিলার ও কৃষি কর্মকতার যোগাযোগ রয়েছে। যে কারণে প্রকৃত কৃষকেরা সার পাচ্ছে না। এসব অভিযোগ অস্বীকার করে সার ডিলার সুধাংশু পাল দাবি করেন, "সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৩৬ বস্তা সার দিয়েছি ৩৬জন কৃষককে। বুধবার দুই'শ বস্তা সার পেয়েছি। অথচ বাইরে ছয়-সাত'শ কৃষক অপো করছে। সার কম পাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।" তিনি জানান, কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেই তিনি শহরে ইউনিয়নের সার বিক্রি করছেন। তার দোকানের দরজায় লাইনের একবারে প্রথমে দাঁড়ানো কৃষক দেলোয়ার হোসেন জানান, ভোর বেলা তিনিই প্রথম এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু দুপুর পর্যন্ত দোকানে ঢুকতে পারেননি। দেলোয়ারসহ সারিতে দাঁড়ানো কৃষকরা অভিযোগ করেন, এতণ লাইন ছাড়াই সার দেওয়া হয়েছে। কথা বললেই পুলিশ ধমক দেয়। আপ্তাবনগর ইউনিয়নের হাছনবাহার গ্রামের কৃষক আমজাদ আলী, রফিক আলী ও সেলিম মিয়া সকাল থেকে অপো করছেন সারের জন্য। কিন্তু না পেয়ে এক বস্তা সার বাইরে থেকে আটশ' টাকায় কেনার জন্য টাকা জোগাড় করছিলেন। তারা জানান, বাইরে দু'শ টাকা বেশি দিলে এক বস্তা সার দিবে বলে একজন আশ্বাস দিয়েছে। কৃষি কর্মকর্তা ভানু চন্দ্র নাথ বাইরে বেশি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, "আমরা প্রকৃত কৃষককে সার দেওয়ার চেষ্টা করছি।" সুনামগঞ্জ কৃষি স