২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে সোয়া ১২টা থেকে অন্তত তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে সোয়া ১২টা থেকে অন্তত তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। শ্রমিকদের অবরোধের ফলে রাস্তার উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে তিনটার দিকে তারা অবরোধ তুলে নেয়। কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ওসি এনায়েত কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানুয়ারি মাসের বেতন নির্ধারিত সময়ে পরিশোধ না করায় সাবেক সাংসদ এম এ মান্নানের মালিকানাধীন সানম্যান গ্র"পের প্রতিষ্ঠান গোল্ডেন হরাইজনের শ্রমিকরা দুপুর সোয়া ১২টার দিকে রাস্তায় নেমে আসে।" বিজিএমইএ চট্টগ্রামের সচিব মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানুয়ারি মাসের বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছে। বেতন সাধারণত ১০-১১ তারিখ পরিশোধের কথা থাকলেও এ মাসে ১৭ তারিখ বেতন পরিশোধের ঘোষণা দেওয়ায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। শ্রমিকদের বিক্ষোভোর পর পুলিশ ও বিজেএমইএ নেতৃবৃন্দের উপস্থিতিতে মালিকপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসে। ওসি জানান, অবরোধ চলাকালে ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। প্রতিষ্ঠানটির সুইং অপারেটর রিতা আক্তার সাংবাদিকদের বলেন, "নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় আমরা প্রতিবাদ জানিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফেরা ডটকম/এমসি/এফএফ/কিউএইচ/এমএসবি/১৬৪৪ ঘ.