২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে গোলাগুলিতে ২ সন্ত্রাসী নিহত, সেনা সদস্য আহত

জেলার রুমা উপজেলায় বুধবার সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়। গুলিবিদ্ধ হয় এক সেনা সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

বান্দরবান, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার রুমা উপজেলায় বুধবার সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়। গুলিবিদ্ধ হয় এক সেনা সদস্য। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ব্যবহৃত একটি একে-৪৭ রাইফেল ও একটি জি-থ্রি রাইফেল উদ্ধার করেছে বলে সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান। সেনা কর্মকর্তা জানান, সন্ধ্যায় বান্দরবানের রুমা উপজেলার রনিন পাড়া ও মুন্নাম পাড়ার মধ্যবর্তী পাইন্দু খালের কাছে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। তিনি জানান, এসময় সেনা বাহিনীর এক সদস্যের পায়ে গুলি লাগে। এছাড়া দুই সন্ত্রাসী নিহত হয়। সেনা কর্মকর্তা আরো জানান, সন্ত্রাসীরা প্রতিবেশী দেশ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ডেমোক্রেটিক পার্টি অব আরাকান (ডিপিএ) এর সদস্য বলে তারা ধারণা করছে। তবে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/টিআর/২১২০ ঘ.