কুষ্টিয়া, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় গৃহবধু আফরোজা খাতুন সাথী হত্যা মামলায় তার স্বামী সুমনকে যাবজ্জীবন এবং সুমনের বাবা তুজাম আলিকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহম্মদ হারুনুর রশিদ বুধবার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলা গ্রামে ২০০৬ সালের ৮ এপ্রিল রাতে সুমন তার স্ত্রী সাথীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার সঙ্গে সুমনের বাবা তুজাম জড়িত ছিল।
পরদিন সাথীর পরিবারের পক্ষ থেকে সুমন ও তুজামকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24