২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের দুঃখ লাঘবে কাজ করে যাবো: জিল্লুর

সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আগ্রহের কথা ব্যক্ত করেছেন ভাবী রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বর্ষীয়ান এ রাজনীতিক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও আমি মানুষের দুঃখ-বেদনা লাঘব করতে ও তাদের কল্যাণে কাজ নিরপেক্ষভাবে করে যাব।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 08:44 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আগ্রহের কথা ব্যক্ত করেছেন ভাবী রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বর্ষীয়ান এ রাজনীতিক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও আমি মানুষের দুঃখ-বেদনা লাঘব করতে ও তাদের কল্যাণে কাজ নিরপেক্ষভাবে করে যাব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক সুমন মাহমুদকে গুলশানের আইভি টাওয়ারে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকার দেন প্রবীণ এই রাজনীতিক। কেমন আছেন জানতে চাইলে হাস্যোজ্জ্বল জিল্লুর বলেন, "ভালো, তুমি কেমন।" জিল্লুর রহমানকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নানা শ্রেনীর মানুষজন আইভি টাওয়ারে আসছেন। সালাম দিয়েই বিদায় নিচ্ছেন তারা। এর ফাঁকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে তিনি বলেন,'' দেশের গনতন্ত্র রক্ষা ও মানুষের কল্যাণে আমার সীমিত ক্ষমতায় মধ্যে যা কিছু করার প্রয়োজন তা-ই করব। আপনি তো জানেন রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। এর মধ্যেই আমি কাজ করব। '' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর হিসেবে পরিচিত জিল্লুর রহমান বলেন,''বঙ্গবন্ধু সব সময় দেশের মানুষের কল্যাণে, তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করে গেছেন। তার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। পৃথিবীর মানচিত্রে বাঙালি হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। দেশের মানুষ এবার বঙ্গবন্ধুর দলকে বিপুলভাবে সমর্থন দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের এই সরকার সেই লক্ষ্যে প্রথম দিন থেকেই কাজ করছে।'' রাষ্ট্রপতি পদের নিরপেক্ষতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে জিল্লুর রহমান বলেন, "আমি রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষভাবে কাজ করব। সরকার ও বিরোধী দল সকলকে একভাবে দেখব। সোনার বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। সব মতভিন্নতা ভুলে মানুষের কল্যাণে, তাদের দুঃখ মোচনে কাজ করা চাই।'' ২১ আগস্টে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহত তার স্ত্রী আওয়ামী লীগের মহিলা দলের সভানেত্রী আইভি রহমানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। জিল্লুর বলেন,'' তিনি নেই। আজ ২১ আগস্টের সেই ঘটনার কথা বেশি আমার মনে পড়ছে। আমাকে এখনো মুষঢ়ে দেয় সেই দিনটি --- ।'' তিনি মনে করেন, দেশের সমস্যা অনেক। গত দুই বছরে সমস্যা পাহ্ড়া জমেছে। দারিদ্র দূর করতে হবে। কর্মসংস্থানে অনেক সুযোগ সৃষ্টি করতে হবে। দেশ এগিয়ে নিতে হলে সকলকে মিলে-মিশে সম্মিলিত কাজ করতে হবে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনসহ '৭৩,'৮৬,'৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জিল্লুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন কিশোরগঞ্জের কুলিয়ারচর-ভৈরব আসন থেকে। '৭০ সালের নির্বাচনেও তিনি প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন। ১৯২৯ সালের ৯ মার্চ তার জন্ম কিশোরগঞ্জের ভৈরবে। ছাত্র জীবন থেকে রাজনীতিতে। '৭১ এর মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন ছিল তার। আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমন্ডলীর সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তারের সময় শেখ হাসিনা দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব তার হাতে দিয়ে গিয়েছিলেন। মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবী রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে নিষ্টাবান দায়িত্ব পালনের জন্য দলের পক্ষ থেকে সন্মাননা প্রদান করেন। তিনি দুই মেয়ে ও এক সন্তানের জনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৪৪১ ঘ.