২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উদ্যোগ যথাযথ, বললেন ঢাবি-র ৫০১ শিক্ষক

বিডিআর বিদ্রোহ সঙ্কটের সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগকে যথাযথ আখ্যা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০১ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 01:22 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)--বিডিআর বিদ্রোহ সঙ্কটের সমাধানে প্রধানমন্ত্রীর উদ্যোগকে যথাযথ আখ্যা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০১ জন শিক্ষক। ওই ঘটনায় বেশ কিছু সামরিক-বেসামরিক ব্যক্তির প্রাণহানিতে শোক প্রকাশও করেছেন তারা। শনিবার বিকালে এক বিবৃতিতে আওয়ামী লীগ সমর্থক বা দলটির প্রতি সহানুভূতিশীল হিসেবে পরিচিত ওই শিক্ষকরা এ প্রতিক্রিয়া দেন। বিবৃতিতে সঙ্কট থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর গৃহীত উদ্যোগকে স্বাগত জানানো হয়। এছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ ধৈর্য ধারণের আহবান জানান শিক্ষকরা। বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে আছেন অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ড. আনোয়ার হোসেন, অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক শাহাদাত আলী, ড. ম. আখতারুজ্জামান, অধ্যাপক রঙ্গলাল সেন, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, অধ্যাপক এস এম ইমামুল হক, ড. মো. হোসেন মনসুর, অধ্যাপক মো. আশরাফউদ্দিন চৌধুরী, ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক সেকান্দার হায়াত খান, অধ্যাপক ইফতেখার গনি চৌধুরী, অধ্যাপক সাদেকা হালিম, ড জিনাত হুদা, ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এসকে/১৯১৬ঘ.