২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার নিন্দায় বান কি মুন

দু'দিনের বিডিআর বিদ্রোহের সময় 'নৃশংস সহিংসতা'র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিশ্ব সংস্থাটির ওয়েবসাইটে মহাসচিবের মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, "আর সহিংসতায় লিপ্ত না হয়ে দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - দু'দিনের বিডিআর বিদ্রোহের সময় 'নৃশংস সহিংসতা'র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিশ্ব সংস্থাটির ওয়েবসাইটে মহাসচিবের মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, "আর সহিংসতায় লিপ্ত না হয়ে দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন।" বিবৃতিতে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানানো হয়। বিডিআর বিদ্রোহে কমপক্ষে ৭৭ ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে ৩৮টি লাশ উদ্ধার করা হয় মাটি খুঁড়ে। বিডিনিউজ ২৪ ডটকম/টিআর/১৪০৩ ঘ.