ঢাকা, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম)-বিডিআর বিদ্রোহ নিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল বলেছে, তিনি 'অবান্তর' প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের এক বৈঠক শেষে বিবৃতিতে একথা বলা হয়। ক্ষমতাসীন মহাজোটে জাতীয় পার্টি থাকলেও বৈঠকে ছিলেন না দলটির কেউ।
শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, পিলখানায় সেনাসদস্য ও তাদের পরিবার পরিজন আটক থাকা অবস্থায় সাধারণ ক্ষমা ঘোষণার কৌশল বিরাট ভুল ছিল। এতে হতাহতের সংখ্যা আরো বেড়ে গেছে।
১৪ দল বলেছে, দেশবাসী ও বিশ্ব জনমত ৩৬ ঘণ্টারও কম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্র্রণে আনায় প্রধানমন্ত্রী ও সরকারকে যখন সাধুবাদ জানাচ্ছে তখন বিরোধী দলীয় নেতা বিভিন্ন অবান্তর প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
এতে আরো বলা হয়, "বিরোধী দলীয় নেতা আরো দ্রুত হস্তক্ষেপের কথা বলছেন। তিনি একবারও ভেবে দেখেছেন কি-তখন শক্তি প্রয়োগ হলে সেনা কর্মকর্তাদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্য এবং বেসামারিক জনগণ যারা অবরুদ্ধ ছিল তাদের পরিণাম কি হতো? তিনি কি কল্পনা করতে পারেন-২৫ তারিখ সংঘর্ষ হলে আরো কতো বেশি প্রাণহানি হতো।"
বিবৃতিতে ১৪ দলের নেতারা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেছেন, দল মত নির্বশেষে সবাইকে যার যার অবস্থান থেকে উদ্ভূত পরিস্থিতি মোকাবলা করতে হবে এবং সমগ্র জাতিকে এ ব্যাপারে একতাবদ্ধ হতে হবে।
তারা বলেন, এ ধরনের পরিস্থিতিতে যখন দল-মত নির্বিশেষে সবার এগিয়ে আসার কথা তখন প্রধান বিরোধী দলের নিষ্ক্রিয়তা এবং বিরোধী দলীয় নেতার নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে গেলেও প্রধান বিরোধীদলের কোনো নেতাই সেখানে যাননি।
দুপুর সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল জানান, প্রধানমন্ত্রীর সময়োচিত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বৈঠকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
বৈঠকে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানল হক ইনু, কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়
bdnews24