২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোবল ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে: নতুন বিডিআর প্রধান

বিদ্রোহের পর জওয়ানদের মনোবল ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিডিআরের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 09:41 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিদ্রোহের পর জওয়ানদের মনোবল ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিডিআরের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেন। বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা তদন্তে শুক্রবার গঠিত ১০ সদস্যের কমিটির প্রথম বৈঠকের পর শনিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে মইনুল বলেন, "মনোবল ফিরিয়ে আনতে ও আবার সুশৃঙ্খলবাহিনীতে পরিণত করতে কাজ শুরু হয়েছে। তবে এ জন্য একটু সময় লাগবে। দায়িত্ব নিয়েছি, এ জন্য কাজ করব।" বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি শনিবার তদন্ত কাজ শুরু করেছে। এ কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কমিটির প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সচিবালয়ের বৈঠক শেষে মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, "এটি ছিল তদন্ত সংশ্লিষ্ট প্রাথমিক বৈঠক (মিটিং)। নিয়োগ পাওয়ার পর আজই প্রথম বিডিআর সদরদপ্তরে গিয়েছি। সেখানকার সার্বিক পরিস্থিতি দেখেছি। তদন্ত শুরু হয়েছে। বিকেলে আবার বৈঠক করে তদন্ত প্রক্রিয়া সম্পর্কিত পরবর্তী সিদ্ধান্ত নেব।" কাদের কাদের জিজ্ঞাসা করা হবে