২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ

বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 08:37 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে এ নির্দেশ দিয়ে বলা হয়েছে, নিজ কর্মস্থলে যোগ দেওয়া সম্ভব না হলে বিডিআর সদরদপ্তর, নিকটস্থ সেক্টর সদরদপ্তর, ব্যাটালিয়ন সদরদপ্তর বা নিকটস্থ থানায় রিপোর্ট করার সুযোগ পাবেন এসব বিডিআর সদস্য। প্রেসনোটে আরো বলা হয়েছে, "এ সময়সীমার মধ্যে রিপোর্ট করতে বা কর্মস্থলে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিডিআর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" গত বুধবার বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এমইচসি/এজে/জিএনএ/১৪৩৯ ঘ.