সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরে নিহত বিডিআর সদস্য আবুল কাসেমের লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে জানাযা শেষে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আবুল কাসেম (৫০) চৌবাড়িয়া গ্রামের আব্দুল বারী মল্লিকের ছেলে।
বুধবার সকালে বিডিআর সদর দপ্তরে গোলাগুলিতে তিনি নিহত হন।
বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পুলিশ নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
শুক্রবার রাতে আবুল কাসেমের লাশ বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।
আবুল কাসেমের এক ছেলে ও এক মেয়ে। ছেলে আবুল কালাম আজাদ নয়ন এবং মেয়ে জান্নাতুল ফেরদৌস মনি বিশ্ববিদ্যালয়ে পড়ে।
তিনি স্ত্রী, বড়ভাই, বাবা-মাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১২০ঘ.
bdnews24