২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে একজনকে পিটিয়ে হত্যা, রংপুরে লাশ উদ্ধার

শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ বালুচরা গ্রামে শনিবার বিকেলে ছমেদ মহলদার (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ বালুচরা গ্রামে শনিবার বিকেলে ছমেদ মহলদার (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সকালে রংপুর শহরতলী সংলগ্ন ঘাঘট নদীর কাছ থেকে আরশাদ আলী (২০) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে রংপুরে গত এক মাসে পাঁচজনকে জবাই করে হত্যার ঘটনা ঘটল। বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: শরীয়তপুর: শনিবার বিকেল সাড়ে ৩টায় ছমেদ মহলদারকে পিটিয়ে আহত করে বালুচরা গ্রামের মোতালেব মোল্লা নামের একজন। ছমেদকে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। নিহতের বড় ভাবী জয়গুন্নেসা জানান, তাদের বাড়ির সামনে লিজ নেওয়া পুকুরে মোতালেব ও ছমেদ একসঙ্গে মাছের খাদ্য দিতে যান। খাবার দেওয়া শেষে বস্তা ভাগাভাগি নিয়ে দু' জনের মধ্যে সংঘর্ষ বাধে। ছমেদকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় মোতালেব। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালেহ খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। রংপুর: নিহত আরশাদ রংপুর সদর উপজেলার পূর্ব গিলাবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি রংপুর ফাউন্ড্রি লিমিটেডের শ্রমিক ছিলেন। তার পরিবারের বরাত দিয়ে কোতয়ালি থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, শুক্রবার রাতে কাজ শেষে বাড়ি যাওয়ার পথে খুন হন আরশাদ। দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে। শনিবার সকালে ঘাঘট নদীর কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ ২৪ ডটকমকে/প্রতিনিধি/এজে/১৭৩৫ ঘ.