ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সেনা বাহিনী প্রধান মইন উ আহমেদ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেছেন।
তবে তাদের সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে কোন কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সন্ধ্যা ৬টায় সেনা বাহিনী প্রধানকে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যেতে দেখেন। তিনি বেরিয়ে যান সাড়ে সাত টায়।
মইন উ আহমেদ উত্তর গেট দিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন এবং ওই গেট দিয়েই বেরিয়ে যান।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআরএফ/টিআর/এসকে/২৩১৭ঘ.
bdnews24