২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির কারণে পাটখাতে বিপর্যয় দেখা দিয়েছে: পাটমন্ত্রী

দেশের এক সময়ের বৈদেশিক মুদ্রা অর্জনের বড় মাধ্যম পাটখাতের এক বেহাল চিত্র তুলে ধরে বস্ত্র ও পাটমন্ত্রী সংসদে বললেন, এই অবস্থায় দেশে নতুন কোনো পাটকল স্থাপন সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের এক সময়ের বৈদেশিক মুদ্রা অর্জনের বড় মাধ্যম পাটখাতের এক বেহাল চিত্র তুলে ধরে বস্ত্র ও পাটমন্ত্রী সংসদে বললেন, এই অবস্থায় দেশে নতুন কোনো পাটকল স্থাপন সম্ভব নয়। সংসদে ঠাকুরগাঁও- ৩ আসনের আওয়ামী লীগ সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এ কথা বলেন। মন্ত্রী অভিযোগ করেন, "বিজেএমসি'র পরিচালনায় পাটকলগুলোয় অব্যবস্থা দেখা দিয়েছে। ওগুলো পরিণত হয়েছে দুর্নীতির আখড়ায়। ফলে এই খাতটিতে বিপর্যয় দেখা দিয়েছে। তিনি বলেন, বেসরকারি পাট কল বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। এ অবস্থায় নতুন পাটকল স্থাপনের প্রশ্ন অবান্তর। কৃত্রিম আঁশের উদ্ভাবন ও প্রচলনের ফলে বিশ্বব্যাপী পাটের চাহিদা কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সা