২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিকারীর গুলিতে শিশু নিহত, আহত ৩

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালিকাপুর ছোট কাঞ্চলা বিলে সোমবার বিকেলে পাখি শিকারীর গুলিতে তাজিনুর (৮) নামে এক শিশু মারা গেছে। আহত হয়েছে আরও তিন শিশু। তাজিনুর কালিকাপুরের লালচান মিয়ার ছেলে। আহত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে আকতারুল (৬), ফেলানুরের ছেলে আজিউর (১০) এবং রোজিনা খাতুনকে (৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

দিনাজপুর, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালিকাপুর ছোট কাঞ্চলা বিলে সোমবার বিকেলে পাখি শিকারীর গুলিতে তাজিনুর (৮) নামে এক শিশু মারা গেছে। আহত হয়েছে আরও তিন শিশু। তাজিনুর কালিকাপুরের লালচান মিয়ার ছেলে। আহত একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে আকতারুল (৬), ফেলানুরের ছেলে আজিউর (১০) এবং রোজিনা খাতুনকে (৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ দুটি বন্দুকসহ শিকারী আব্দুর রহমান (৫৫) এবং পাবনা থেকে আসা তার দু'বন্ধু সাইদুর রহমান ও শওকত ওসমানকে আটক করেছে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান পাবনা থেকে আসা তার দু'বন্ধুকে নিয়ে বিকেলে কালিকাপুর ছোট কাঞ্চলা বিলে পাখি শিকার করতে যান। এ সময় কয়েকজন কৌতূহলী শিশু কিশোর তাদের ঘিরে ধরলে একজন শিকারি তার একনলা বন্দুক তাক করে ভয় দেখানোর সময় একটি গুলি বের হয়ে যায়। এতে তাজিনুর ঘটনাস্থলেই মারা যায়। তিনি জানান, আহত শিশুদের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং আব্দুর রহমান, সাইদুর ও শওকতকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের দুটি বন্দুক জব্দ করেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.