পাবনা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ঈশ্বরদী উপজেলার চরকামালপুরে চর দখলকে কেন্দ্র করে সোমবার দুপুরে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সংঘর্ষে সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিও হয়েছে বলে জানিয়েছে পুলিশ। (আরও তথ্যসহ-১)
নিহতরা হলেন- চর কামালপুরের আইয়ুব প্রামাণিক (৪০), আব্দুর রশিদ প্রামাণিক (৫৫), আমিন প্রমাণিক (৪০), শিরজান (৪০) এবং চর গৈকুণ্ডার মোসলেম উদ্দিন (৩৬)।
আহতদের পাবনা, ঈশ্বরদী ও রাজশাহীর বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে আছেন নাসিম, তসলিম ও নায়েব। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার চরকামালপুর, চরগড়গড়ি, চরমাধিয়া ও লক্ষ্মীকুণ্ডার চরে জমি দখলকে কেন্দ্র করে পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান শরীফ ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান মোল্ল
bdnews24