ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সরকার গঠনের পর এটাই হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টায় এই বৈঠক শুরু হবে।
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার এ বিষয়ে বলেন, "বৈঠকের এজেন্ডায় রয়েছে- ২১ ফেব্র"য়ারি, ৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, নির্বাচনে জয়ী হওয়ায় ধন্যবাদ প্রস্তাব গ্রহণ এবং সাংগঠনিক বিষয়।"
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকে সব সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৪৩১ ঘ.
bdnews24