২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাইলে জলসীমার নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: বাউচার

ঢাকা চাইলে বাংলাদেশের অরক্ষিত জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তার দেশ সহায়তা দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা চাইলে বাংলাদেশের অরক্ষিত জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তার দেশ সহায়তা দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। দুদিনের সফর শেষে রোববার ঢাকা ত্যাগের সময় বাউচার একথা বলেন। রিচার্ড বাউচার এসময় বলেন, বাংলাদেশের সামরিক সংস্থাগুলোর সঙ্গে তার দেশের সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা তিনি নাকচ করে দেন। সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত দক্ষিণ এশীয় আঞ্চলিক টাস্কফোর্স গঠনের প্রতি তিনি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার প্রাক্কালে বাউচার সাংবাদিকদের বলেন, "আমার মনে হয় নৌ-টহলের প্রয়োজন রয়েছে, যাতে সমুদ্র সীমার নিরাপত্তা আরও ভালভাবে নিশ্চিত করা সম্ভব হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২১০৬ঘ.