২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি ফিরে পেতে সরকারি হস্তক্ষেপ চাইলেন শেরাটনের ৬৭ কর্মী

গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হোটেল শেরাটনের চাকরিচ্যুত ৬৭ জন কর্মকর্তা ও কর্মচারী কাজ ফিরে পাওয়ার জন্য সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হোটেল শেরাটনের চাকরিচ্যুত ৬৭ জন কর্মকর্তা ও কর্মচারী কাজ ফিরে পাওয়ার জন্য সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা দাবি করেন, ২০০৭ সালের ১ জানুয়ারির পর থেকে 'অন্যায় ও অনিয়মতান্ত্রিকভাবে' ৬৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে হোটেল প্রশাসন। কর্মকর্তা-কর্মচারীদের কাউকে ভয়-ভীতি দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে আবার কাউকে সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে। যারা পদত্যাগপত্রে স্বাক্ষর করতে রাজি হননি তাদের কোনও আর্থিক সুবিধা ছাড়া চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতরা বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই পর্যায়ক্রমে অনিয়মতান্ত্রিক ছাটাই শুরু হয়। এর প্রথম শিকার হন সংবাদ পাঠিকা ও শেরাটন হোটেলের তৎকালীন জনসংযোগ ব্যবস্থাপক রাশিদা মহিউদ্দীন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শেরাটনের সাবেক রিসেপশনিস্ট মনজুর রশীদ, সুপারভাইজার আহসানউল্লাহ, ক্যাডেট অফিসার টিপু সুলতান, হাউস কিপিং সুপারভাইজার আফজালুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০৪৮ঘ.