২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোর উদ্দেশে আইনমন্ত্রীর ঢাকা ত্যাগ

শ্রীলংকার রাজধানী কমল্বোতে অনুষ্ঠেয় সার্ক সংসদ বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকার রাজধানী কমল্বোতে অনুষ্ঠেয় সার্ক সংসদ বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা ১টা ৪০ মিনিটে থাই এয়ার ওয়েজের একটি ফ্লাইটে আইনমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। তিনি আগামী ১০ এবং ১১ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় সার্ক সংসদ বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন।" সম্মেলনের আলোচ্যসূচী সম্পর্কে জানতে চাইলে আইন মন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকেদরে বলেন, "সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় সংসদের ভূমিকা নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।" মন্ত্রীর আগামী ১২ ফ্রেব্র"য়ারি দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিআর/১৭১৩ঘ.