২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে চট্টগ্রামে একুশ মেলা শুরু

নানা আয়োজনের মধ্য দিয়ে নগরীর ডিসি হিল পার্কে শনিবার শুরু হয়েছে পনের দিনব্যাপী একুশ মেলা। বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ১৮তম একুশ মেলার উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী ডা. আফসারুল আমিন। এ মেলায় অন্যান্য সামগ্রীর স্টল থাকলেও বইয়ের স্টলই বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নানা আয়োজনের মধ্য দিয়ে নগরীর ডিসি হিল পার্কে শনিবার শুরু হয়েছে পনের দিনব্যাপী একুশ মেলা। বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ১৮তম একুশ মেলার উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী ডা. আফসারুল আমিন। এ মেলায় অন্যান্য সামগ্রীর স্টল থাকলেও বইয়ের স্টলই বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বইয়ের মাধ্যমে একটি জাতির প্রকৃত ইতিহাস সংরক্ষিত হয়। এর মধ্য দিয়েই তরুণ সমাজ বাঙালির সংগ্রাম ও ঐতিহ্েযর প্রকৃত ইতিহাস জানতে পারবে। বই পড়ায় বাঙালির উৎসাহ কম উল্লেখ করে তিনি বলেন, বই পড়ার মধ্য দিয়ে সমাজকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। আফসারুল আমিন বলেন, অনেক আন্দোলন-সংগ্রামের উৎসস্থল এই চট্টগ্রাম। এখানকার মানুষ সবসময় অগ্রসর চিন্তা করেন। বইমেলা সব লেখক-প্রকাশক ও পাঠকের মিলনমেলা। নতুন প্রজন্ম এই মেলার মাধ্যমে দেশের ঐতিহ্য ও ইতিহাসকে জানতে পারবে। একুশ মেলা পরিষদ আয়োজিত এ মেলা চলবে ২২ ফেব্র"য়ারি পর্যন্ত। একুশ মেলা পরিষদের চেয়ারম্যান শিল্পপতি আব্দুচ ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী তুলসী দাশ সাহা, মেলার মহাসচিব নাসিরুদ্দিন চৌধুরী, সমন্বয়কারী মফিজুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে দেশের গান পরিবেশন করে ঢাকা থেকে আসা ক্রান্তি শিল্পী গোষ্ঠী। এছাড়া সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। মেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম ও ঢাকা থেকে বুদ্ধিজীবী, লেখক, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও শিল্পীরা এসব আলোচনায় অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৬০ঘ.