২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৯৩ বস্তা ইউরিয়া উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে নৌ বাহিনীর সদস্যরা ১৯৩ বস্তা ইউরিয়া সার আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে নৌবাহিনীর চোরাচালান বিরোধী সেলের একটি টহল দল বহির্নোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা জব্দ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে নৌ বাহিনীর সদস্যরা ১৯৩ বস্তা ইউরিয়া সার আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে নৌবাহিনীর চোরাচালান বিরোধী সেলের একটি টহল দল বহির্নোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা জব্দ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। নৌ বাহিনীর আন্তজনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা এসব সারের বস্তায় সিইউএফএল এবং সৌদি আরবের একটি কোম্পানির সিল রয়েছে। ১৯৩ বস্তার মধ্যে ১২০টি চটের, বাকিগুলো প্লাস্টিকের। এতে বলা হয়, আটক করার সময় নৌকাটির মাঝিমাল্লা নৌ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ে এবং পালিয়ে যেতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিআর/২৩২৭ঘ.