চাঁদপুর, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকসম)- চাঁদপুর শহরের পুরানবাজারের মসজিদ পট্টি এলাকায় শুক্রবার সন্ধ্যায় আগুনে চারটি মুদি দোকান পুড়ে গেছে।
দমকলের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
পুড়ে গেছে হারাধন বণিক, সুনিল বণিক, আনা মিজি ও মাহবুব খানের চারটি মুদি দোকান।
শহরের পুরানবাজার দমকল কার্যালয়ের স্টেশন কর্মকর্তা আফসার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় হারাধন বণিকের মুদি দোকানে আগরবাতি জ্বালানো থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের আরও তিনটি মুদি দোকানে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব না হলেও কয়েক লাখ টাকা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.
bdnews24