২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমির খারিজ ব্যবস্থা সহজ করার প্রতিশ্র"তি ভূমিমন্ত্রীর

ভূমির খারিজ পাওয়ার ব্যবস্থা সহজ করার প্রতিশ্র"তি দিলেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

শেরপুর, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমির খারিজ পাওয়ার ব্যবস্থা সহজ করার প্রতিশ্র"তি দিলেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। শেরপুরের নকলা উপজেলার চর মধুরা আদর্শ বিদ্যা নিকেতন মাঠে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় শুক্রবার বিকেলে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, "মানুষ যাতে সহজে তাদের ভূমির খারিজ পায় সে ব্যবস্থা করা হবে। খারিজ করার যে প্রথা বা ব্যবস্থা আছে এটা করতে গিয়ে মানুষকে যাতে কষ্ট পেতে না হয়, যাতে ঘুষ দিতে না হয় সেজন্য ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।" রেজাউল করিম হিরা বলেন, "আমাদের দেশে পুরানো পদ্ধতিতে ভূমি জরিপ করে নকশা তৈরি, পর্চা ও খতিয়ান দেওয়ার যে ব্যবস্থা আছে তা বিজ্ঞান ও প্রযুক্তিসম্মত আধুনিক পদ্ধতিতে করার কার্যক্রম শুরু হয়েছে।" সাভার উপজেলার পাঁচটি মৌজায় সে কার্যক্রম বর্তমান চলছে বলে জানান তিনি। তিনি বলেন, "যে জল মহালগুলোর আয়তন ২০ একরের অধিক সেগুলো মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করা হবে যাতে তারা সমবায় সমিতির মাধ্যমে আর্থ-সামাজিকভাবে উন্নতি করতে পারে।" সঠিক তথ্যের ভিত্তিতে অনুসন্ধানপূর্বক ভূমি দস্যুদের অন্যায়ভাবে দখল করে রাখা খাস বা অর্পিত সম্পত্তি বা সরকারি সম্পত্তি উদ্ধার করে রাষ্ট্রীয় কাজে ও জনকল্যাণে ব্যবহার করা হবে বলেও প্রতিশ্র"তি দেন ভূমিমন্ত্রী। চন্দ্রকানা ইউনয়নের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানি প্রমুখ। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, "সুশিক্ষিত করা ছাড়া জাতিকে আত্ম নির্ভরশীল এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সমবণ্টন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।" এরপর ভূমিমন্ত্রী বিকেলে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা ও প্রায়ত সাবেক সাংসদ নিজাম উদ্দিন আহাম্মদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.