২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে লোহাগড়া থানা থেকে আসামির পলায়ন

নড়াইলের লোহাগড়া থানা থেকে রাকিব শেখ (২০) নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। শুক্রবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

নড়াইল, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া থানা থেকে রাকিব শেখ (২০) নামে ডাকাতি মামলার এক আসামি পালিয়ে গেছে। শুক্রবার বেলা ৩ টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব লোহাগড়ার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মোখলেস শেখের ছেলে। সে গত ৩ ফেব্র"য়ারি লোহাগড়া উপজেলার পারছাত্রা গ্রামে অবসর প্রাপ্ত সেনা সদস্য আলমগীর শেখের বাড়িতে সংঘটিত ডাকাতি মামলার আসামি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি ডাকাতি মামলায় শুক্রবার সকালে পুলিশ রাকিবকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে আসে। বেলা ৩টার দিকে সে শৌচাগারে গেলে কর্তব্যরত পুলিশ কনস্টেবল গোলাম আলী বাইরে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ সময় পরও সে বের না হলে শৌচাগারের দরজা ভেঙ্গে দেখা যায় রাকিব ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে গেছে। নড়াইল পুলিশ সুপার মো. কামরুল আহসান বলেন, "এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.