ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতকে দ্বিপাক্ষিক ট্র্যানজিট সুবিধা দেওয়ার বিরুদ্ধে বিএনপি। তবে তারা সার্কের আওতায় সমপ্রসারিত ট্র্যানজিটের পক্ষে।
শুক্রবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা জানান।
তিনি বলেন,'' দ্বিপাক্ষিক ভিত্তিতে ট্র্যানজিটের নামে করিডোর সুবিধা প্রদান করার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। সার্কের আওতায় গোটা উপমহাদেশের সকল রাষ্ট্রসহ প্রতিবেশী চীন, মায়ানমার, ইরান ও মধ্য এশিয়াসহ সংশ্লিষ্ট সকল দেশের মধ্যে ট্র্যানজিট সুবিধা স
bdnews24