২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক

জেলার মিটামইন উপজেলায় সেনা সদস্য হিসেবে মিথ্যা পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার মিটামইন উপজেলায় সেনা সদস্য হিসেবে মিথ্যা পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটক ব্যক্তি হলো মিটামইন উপজেলার মিষ্টা গ্রামের বাসিন্দা মেরাজ মিয়া (২১)। মিটামইন থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক সমরেন্দ্র দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোনাবাহিনীর পোশাক পড়ে মেরাজ বুধবার রাত ১১টার দিকে ঘাগড়া বাজারে লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন করে।" এরপর ধোবাজুড়া গ্রামের অধিবাসী ওমর ফারুক ভুইয়ার বাড়িতে গিয়ে তাকে বাইরে আসতে বলে। কিন্তু তার আচারণ সন্দেহজনক মনে হওয়ায় ওমর ফারুক মোবাইল ফোনে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা এসে মেরাজকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসল বিষয়টি বেরিয়ে আসে। এরপর তারা মেরাজকে পিটুনী দিয়ে বেঁধে রাখে। বৃহস্পতিবার সকালে মিটামইন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মেরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও সমরেন্দ্র দত্ত জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/টিআর/২০৩০ঘ.