২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর সম্মেলন শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে উদীচী শিল্পী গোষ্ঠীর দু'দিনব্যাপী জেলা সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর মুসলিম হল চত্বরে ত্রয়োদশ জেলা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে উদীচী শিল্পী গোষ্ঠীর দু'দিনব্যাপী জেলা সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর মুসলিম হল চত্বরে ত্রয়োদশ জেলা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী। জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগররীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের জেলা সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুশতারী শফী বলেন, বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলন ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় উদীচীর গুরুত্ব্পূর্ণ ভূমিকা রয়েছে। আগামী দিনেও দেশ-মাতৃকার প্রয়োজনে উদীচী সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান তিনি। তিনি বলেন, গত সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়ী হলেও সর্বক্ষেত্রে 'শুভ শক্তির' জয় হয়েছে বলা যায় না। তিনি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করে তাদের বিচার শুধুমাত্র 'অধ্যাদেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে' তা বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উদীচীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীবুল আলম, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সময়ের নির্বাহী সম্পাদক বদিউর রহমান, ডা. চন্দন দাশ, জেলা সাধারণ সম্পাদক প্রবাল দে প্রমুখ বক্তব্য দেন। সন্ধ্যায় মুসলিম হলে উদীচী জেলা সংসদের শিল্পীরা গণসংগীত, আবৃত্তি ও গীতি নৃত্যনাট্য 'ইতিহাস কথা কও' পরিবেশন করে। শুক্রবার সকালে নগরীর ইসলামাবাদী মেমোরিয়াল হলে কাউন্সিলের মধ্য দিয়ে দুদিনের সম্মেলন শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৪২ঘ.