ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
তিনি বলেন, "সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি বড় চ্যালেঞ্জও। সাধারণ জনগণের নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। তাই পুলিশসহ সংশ্লিষ্টরা ২৪ ঘণ্টা কাজ করছে।"
আগামী ২১ ফেব্র"য়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা সম্পর্কিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "২১ ফেব্র"য়ারি অনুষ্ঠানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহীদ মিনার এলাকাসহ আশপাশের এলাকাগুলোকে দুটি বিশেষ অঞ্চলে ভাগ করা হয়েছে। একটি রেড জোন এবং অন্যটি গ্রীন জোন। এ দুটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহায়তা প্রয়োজন।"
তিনি বলেন, "শহীদ মিনারকে ঘিরে গড়ে ওঠা রেড জোনে মেটাল ডিটেক্টর, সিসিটিভি, র্যাব ও পুলিশের নিরাপত্তা বলয়সহ বিভিন্ন রকমের প্রস্তুতি থাকবে। এছাড়া পুরো এলাকার ট্রাফিক ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছে।"
২১ ফেব্র"য়ারির অনুষ্ঠানে কোন নাশকতার আশংকা রয়েছে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "শুধু একুশে ফেব্র"য়ারি নয়, যে কোন মুহূর্তে যে কোন কিছু ঘটতে পারে। এ আশংকার কথা মাথায় রেখেই আমরা কাজ করছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব সময় সতর্ক রাখা হয়েছে।"
গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভাল রয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।"
এ বিষয়ে তিনি আরো বলেন, "ঢাকার বিষয় আলাদা। কারণ শুধুমাত্র ঢাকা শহরেই প্রায় দেড় কোটি মানুষের বসবাস। এখানকার বিষয়কে অন্যভাবে মূল্যায়ন করতে হবে। যদিও ঢাকা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।"
স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আবু নাঈম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এজে/জিএনএ/১৩০৭ ঘ.
bdnews24