২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের ৪৭ বছর কারাদণ্ড

এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ৪৭ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। এর মধ্যে ধর্ষণের অপরাধে ৩৩ বছর (যাবজ্জীবন) এবং অপহরণের দায়ে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 07:06 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

নাটোর, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ৪৭ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। এর মধ্যে ধর্ষণের অপরাধে ৩৩ বছর (যাবজ্জীবন) এবং অপহরণের দায়ে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া উভয় অপরাধের জন্য পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এস এম জহুরুল ইসলাম বুধবার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৫ জানুয়ারি সকালে বড়াইগ্রাম উপজেলার এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে একই গ্রামের যুবক শহিদুল ইসলাম তাকে চেতনানাশক রাসয়নিক প্রয়োগে অজ্ঞান করে ঢাকা নিয়ে যায়। ঢাকায় একটি বাড়িতে রেখে তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শহিদুলের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। মামলায় ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। আসামি শহিদুল এখন পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.