ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রতি বছরের মতো এবারো চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজন করছে চট্টগ্রাম উৎসব ও বার্ষিক মেজবান। আগামী শনিবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সমিতি ভবনে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লায়লা সিদ্দিকী বলেন, "এই অনুষ্ঠানে নতুন সরকারের পাঁচজন মন্ত্রীকে সম্মাননা দেওয়া হবে। পদকও দেওয়া হবে চট্টগ্রামের গুণীজনদের। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।"
অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টায়। এতে বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, নৌ পরিবহন মন্ত্রী ডা. আফছারুল আমীন, শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24