ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতীয় সংসদে বুধবারও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়েছে। সাংসদরা তাদের আলোচনায় রাষ্ট্রপতির কর্মকান্ডের সমালোচনা করেন। তবে ভাষণে বঙ্গবন্ধুর কথা উল্লেখ করায় দু'একজন সদস্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রশংসাও করেন।
হাফিজ আহমেদ বলেন, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অনেক সময় অতি আত্মবিশ্বাসের জন্ম দেয় এবং এতে অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে আমাদেরও বিএনপির পরিণতির কথা বিবেচনায় নেওয়া উচিত।
সারাহ বেগম কবরী বলেন, "অতীত কর্মকাণ্ড যাই হোক না কেন বিদায় বেলা হলেও অন্তত রাষ্ট্রপতি যে একটি বস্তুনিষ্ঠ ভাষণ দিয়েছেন সে কারণে তাকে ধন্যবাদ দিতে চাই।"
আজিজুল হক চৌধুরী বলেন, "আগামী প্রজন্ম বর্তমান রাষ্ট্রপতির কলঙ্কজন অধ্যায়ের কথা ইতিহাসে পড়বে।"
মাহবুব আরা গিনি বলেন, "আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যাতে আর কোন রাষ্ট্রপতিকে এমন অসহায় অবস্থায় পড়তে না হয়।"
রাষ্ট্রপতির ভাষণের ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন আব্দুর রহমান, মাজহারুল হক প্রধান, মাহমুদুস সামাদ চৌধুরী কায়েস, মোঃ সোহরাব আলী সানা, অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক মৃধা, এবিএম আনোয়ারুল হক প্রমুখ।
সংসদ বৃহস্পতিবার বিকাল পৌঁনে পাঁচটা পর্যন্ত মূলতবী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/২২২১ ঘ.
bdnews24