চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চাক্তাই চালপট্টি ও বহদ্দারহাট এলাকায় বুধবার সকালে পৃথক দু'টি অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকাল সোয়া দশটার দিকে নতুন চর চাক্তাই এলাকার আজিজ মার্কেটের দোতলায় শ্রমিকদের একটি মেসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।"
তিনি বলেন, এরপর দ্রুত তা আশপাশের চালের আড়ত ও কসমেটিক্সের দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি আরো বলেন, "আগুনে দু'টি চালের আড়ত, দু'টি মুদির দোকান, দু'টি চটের দোকান, একটি ডিজেল তেলের দোকান, একটি ভুষির দোকান ও আটটি কসমেটিক্সের দোকান পুড়ে গেছে। দমকল কর্মীরা দুপুর সোয়া বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"
এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে পুলিশ ধারণা করছে।
তবে চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে চাক্তাই এলাকার ১৪/১৫ টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তিনি দাবি করেন।
এছাড়া পাঁচলাইশ থানার বহদ্দারহাট এলাকায় অপর এক অগ্নিকাণ্ডে একটি বস্তির প্রায় ১৫ টি ঘর পুড়ে গেছে। এতে একজন আহত হয়েছেন।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকাল দশটার দিকে বহদ্দারহাট বড় মসজিদের পেছনে মোজাফ্ফর চৌধুরীর কলোনির একটি বাসার রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।"
এতে ১২ থেকে ১৫টি ঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।
আগ্রাবাদ দমকল বাহিনীর কর্মী লিটন বড়
bdnews24