ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব রিচার্ড এ বাউচার আগামী শনিবার বাংলাদেশ সফরে আসছেন।
বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশন এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বাউচার গত বছরের মে মাসে সর্বশেষ বাংলাদেশ সফর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাউচার ৭ ফেব্র"য়ারি দু'দিনের সফরে বাংলাদেশ আসছেন। সফরে তিনি নবনির্বাচিত বাংলাদেশ সরকারের সঙ্গে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করবেন।
এ সময় বাউচার প্রধানমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সদস্যদের পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২৩৭ ঘ.
bdnews24