ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চলতি রাউন্ডের আলোচনায় অবশ্যই বাজারে স্বল্পোন্নত দেশগুলোর শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে।
সোমবার জেনেভায় ডব্লিউটিও'র মহাপরিচালক প্যাসকেল ল্যামির সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এই মন্তব্য করেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রী চলতি রাউন্ডের আলোচনায় এলডিসির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আশু ফলাফলের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাণিজ্য আলোচনায় এই দেশগুলোকে বিশেষ অগ্রাধিকার দেয়ার ব্যাপারেও তিনি জোর দেন।
পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের শুনানিতে অংশ নেওয়ার জন্য বর্তমানে জেনেভায় অবস্থান করছেন।
এতে আরো জানানো হয়, প্যাসকেল ল্যামি ডব্লিউটিও'তে স্বল্পোন্নত দেশগুলোর দাবি আদায়ে বাংলাদেশের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ডব্লিউটিও'র সা
bdnews24