ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের প্রতিটি জেলায় সরকারের একটি করে পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার সংসদে গাজীপুরের সাংসদ জাহিদ আহসান রাসেলের এক মনযোগ আকর্ষণ সংক্রান্ত নোটিশের জবাবে শিক্ষামন্ত্রী একথা জানান।
তিনি বলেন, "কারিগরী শিক্ষা প্রসারের লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইন্সটিটিউট চালু করার লক্ষ্যে নতুন করে আরও ২৩ টি ইন্সটিটিউট স্থাপনের প্রকল্প বিবেচনাধীন রয়েছে।"
গাজীপুরের ধীরাশ্রমে পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপনে পুনরায় বরাদ্দ দেয়ারও আশ্বাস দেন তিনি। বিএনপি জোট সরকার এই ইন্সটিটিউটের জন্য বরাদ্দ বাতিল করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএইচসি/টিআর/২২৫৩ঘ.
bdnews24