২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ চাদাবাজকে গণপিটুনি

চাঁদাবাজির অভিযোগে ৫ সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার মিরপুরের বালুঘাট এলাকায় তাদের গণপিটুনি দেয়া হয়। আটক সন্ত্রাসীরা ভারতে পালিয়ে থাকা মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদত বাহিনীর সদস্য বলে এলাকাবাসী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে ৫ সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার মিরপুরের বালুঘাট এলাকায় তাদের গণপিটুনি দেয়া হয়। আটক সন্ত্রাসীরা ভারতে পালিয়ে থাকা মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদত বাহিনীর সদস্য বলে এলাকাবাসী জানিয়েছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন আগেই বালুঘাট এলাকার ব্যবসায়ী বশির আহমেদের কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। সন্ধ্যা ৬ টা নাগাদ তারা সেই চাঁদার টাকা নিতে যায়। এ সময় স্থানীয় জনতা ৫ চাঁদাবাজকে ধরে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের পুলিশ উদ্ধার করেছে। আটক ৫ চাঁদাবাজ হলো সিদু, ইউসুফ, তালেব, আরিফ ও ইমরান। এদের বয়স বিশ থেকে পচিশের মধ্যে। তিনি জানান, স্থানীয়রা জানিয়েছেন যে এই ৫ জন শাহাদত বাহিনীর সদস্য। তারা এলাকায় বহুদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/২০২২ ঘ.