২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৯৭ সালের নারী নীতিমালা পুনর্বহালের দাবি করেছে মহিলা পরিষদ

নারী-পুরুষের বৈষম্য কমাতে ১৯৯৭ সালের নারী নীতিমালাকে যুগোপযোগী করে পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নারী-পুরুষের বৈষম্য কমাতে ১৯৯৭ সালের নারী নীতিমালাকে যুগোপযোগী করে পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে দেখা করে এটিসহ বিভিন্ন দাবি জানায়। প্রতিনিধিদলটি ফতোয়া বন্ধের জন্য হাইকোর্টের ২০০১ সালের রায়ের আলোকে আইন প্রণয়ন, সংবিধানের ৫ম ও ৮ম সংশোধনী বাতিল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নবিরোধী নীতিমালার আলোকে নতুন আইন প্রণয়ন করারও দাবি জানিয়েছে। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আয়শা খানম সাংবাদিকদের বলেন, "নারী ও শিশু বিষয়ক আইন সংস্কার ও প্রস্তাবিত বৈষম্যমুলক নাগরিকত্ব আইন পুনর্বহালের বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।" তিনি জানান, মন্ত্রী এসব আইন সংস্কারের বিষয়ে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন । আয়শা খানম বলেন, তারা নারী-পুরুষের বৈষম্য রোধে আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে যে নারী নীতিমালা প্রণয়ন করেছিল তা পুনর্বহাল করার দাবি জানিয়েছেন। এছাড়া সব নাগরিকের মৌলিক মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠাসহ মোট ১২ দফা দাবি পেশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিআর/এসকে/১৫৪২ঘ.