২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৫৩ হাজার ২শ' বস্তা চীনা সার আটক

পাবনার নগরবাড়ী ঘাট থেকে মঙ্গলবার ৮ কোটি টাকা দামের ৫৩ হাজার ২ শ' বস্তা সার আটক করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, চীন থেকে আমদানি করা এসব সার বাংলাদেশের মাটি ও ফসলের জন্য ক্ষতিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

পাবনা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পাবনার নগরবাড়ী ঘাট থেকে মঙ্গলবার ৮ কোটি টাকা দামের ৫৩ হাজার ২ শ' বস্তা সার আটক করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, চীন থেকে আমদানি করা এসব সার বাংলাদেশের মাটি ও ফসলের জন্য ক্ষতিকর। সোমবার সাতক্ষীরায় চার শ' বস্তা ভেজাল সারসহ তিনজনকে আটক করার পরদিনই এই সার আটক করা হলো। পাবনা জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, দেশ ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চীন থেকে ৮ কোটি টাকা মূল্যের ২ হাজার ৬৬০ মেট্রিকটন (৫৩ হাজার ২ শ' বস্তা) টিএসপি সার আমদানি করে তা উত্তরাঞ্চলের কৃষকদের কাছে বিক্রির জন্য নগরবাড়ী ঘাটে গুদামজাত করছিল। কৃষি বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি দল মঙ্গলবার দুপুরে এই সার আটক করে। বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন জানান, চীন থেকে আমদানির পর কৃষি বিভাগ জানতে পারে এ দেশের মাটি ও ফসলের জন্য এই সার ক্ষতিকর। এর আগে ২০০৭ সালে এখান থেকে মোট ১০০ কোটি টাকা মূল্যের নকল ও ভেজাল সার আটক করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/টিআর/এসকে/১৪৪৩ ঘ.