২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতিলতার স্মৃতিময় স্কুলভবন ভাঙ্গার বিরুদ্ধে আন্দোলন চলছেই

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুল ভবন ভেঙ্গে সিটি কর্পোরেশনের বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন চলছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের অপর্ণাচরণ ও কৃষ্ণকুমারী স্কুল ভবন ভেঙ্গে সিটি কর্পোরেশনের বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন চলছেই। সোমবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর শাখা আয়োজিত এক সংহতি সমাবেশে নগরীর খ্যাতনামা ব্যক্তিরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেন। সোমবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, "স্কুল ভবন দু'টি ভাঙ্গার সিদ্ধান্তে বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্কুল দু'টি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নির্দেশ দিয়েছেন।" সমাবেশ থেকে স্কুল দু'টি ভেঙ্গে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সুষ্পষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেয়া হয়। সমাবেশ চলাকালে শহীদ মিনারের পাশে খোলা স্থানে মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠন মেয়রপন্থী ছাত্রলীগের নেতাকর্মীরা 'প্রজন্ম চট্টগ্রাম' এর ব্যানারে একুশে উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এ কারণে সংহতি সমাবেশে বিঘ