পাবনা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ঈশ্বরদীর চররুপ থেকে সোমবার ভোরে ৪০ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবমূর্তি র্যাব উদ্ধার করেছে।
র্যাব-১২ এর কমান্ডার মেজর তৌফিক এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার ভোর পাঁচটায় গোপনে খবর পেয়ে র্যাবের একটি দল চররুপ গ্রামে অভিযান চালিয়ে শিবমূর্তিটি উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকারও বেশি।"
মূর্তিটি ভারতে পাচারের জন্য চররুপে আনা হয়েছিল বলে তিনি ধারণা করছেন তিনি।
ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএএ/টিআর/২০১৫ ঘ.
bdnews24