গাইবান্ধা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি রোধে প্রকাশ্য লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
আড়ালে-অন্ধকারে দুর্নীতি হয় বলে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে লড়াই করলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
সোমবার সকালে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি এই সভার আয়োজন করে।
দুদক চেয়ারম্যান বলেন, "জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি অধিদপ্তরের বিভাগীয় প্রধানরা দুর্নীতিমুক্ত থাকলে সে বিভাগের কেউ দুর্নীতি করতে পারবে না। কারণ দুর্নীতি হয় আড়ালে-অন্ধকারে। তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে প্রকাশ্যে। তাহলেই কেবল দুর্নীতি রোধ করা সম্ভব হবে।"
হাসান মশহুদ বলেন, "গত দেড় বছরে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আমরা অনেকটা সফল হয়েছি। আর তাই স
bdnews24