ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর বিজয়সরণি মোড়ে শনিবার গভীররাতে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন হলেন মো: চয়ন (২৬)। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, রাত তিনটার দিকে মীরপুর থেকে ফার্মগেটগামী যাত্রীবাহী একটি বাস বিজয়সরণির মোড় অতিক্রম করছিল। এসময় ক্রিসেন্ট রোড থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী মারা যায়।"
আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুটি গাড়িই আটক করেছে পুলিশ। তবে ট্রাকের চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এসকে/১২৩৩ঘ.
bdnews24