ঢাকা, ১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সমাপনী 'বয়ান' ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে টঙ্গিতে আয়োজিত বিশ্ব ইজতেমা।
বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত আখেরি মোনাজাত চলে।
ইতিমধ্যেই উপস্থিত লাখো মুসল্লির সঙ্গে রোববার সমাপনী মোনাজাতে যোগ দিতে যান আরো অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। (আরো তথ্যসহ)
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইসলামী জমায়েত হিসেবে পরিচিত এ সমাবেশের আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মওলানা জোবায়েরুল হাসান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ অনেক নেতা ইজতেমাস্থলের কাছাকাছি গিয়ে মোনাজাতে অংশ নেন।
আখেরি মোনাজাতের আগে বয়ান করেন মাওলানা সাদ।
শেখ হাসিনা টঙ্গির বাটা সু কোম্পানির ছাদে এবং খালেদা জিয়া অ্যাটলাস বাংলাদেশের ছাদে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ছিলেন মূল মঞ্চে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এসএম/১৩৩৫ঘ.
bdnews24