২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইট উপাধি পেলেন ফজলে হাসান আবেদ

দারিদ্য্র বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে অবদানের জন্য ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ নাইট উপাধি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্য্র বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে অবদানের জন্য ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ নাইট উপাধি পেয়েছেন। বৃহস্পতিবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এর নববর্ষের সম্মাননা তালিকা থেকে বৃহস্পতিবার এ ঘোষণা করা হয়। "বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে দারিদ্র বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে এবং দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যে গত চার দশক ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ায় আবেদকে এই সম্মান প্রদান করা হচ্ছে।"-রানীর পক্ষ থেকে একথা বলা হয়েছে বলে ব্র্যাকের বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফজলে হাসান আবেদ বলেন,"ব্র্যাকে আমার সকল সহকর্মীরাই বাংলাদেশ ও বহির্বিশ্বে দারিদ্য্র বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করছেন। এ সম্মানের তারাও সমান অংশীদার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/২২০৯ঘ.