২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরজুড়ে সরব ইসি

বহুল আলোচিত নবম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তি মঙ্গলবার। এই নির্বাচনের অন্যতম মূল রূপকার নির্বাচন কমিশনের গত এক বছরের কার্যক্রমের একটি রেখাচিত্র মঈনুল হক চৌধুরীর কলমে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

মঈনুল হক চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বহুল আলোচিত নবম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তি মঙ্গলবার। জাতীয় নির্বাচনের পর উপজেলা পরিষদ ও উপ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদের মতো নানা কার্যক্রম নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বছরটি কেটেছে খুবই কর্মব্যস্ততায়। গত এক বছরে নানা ধরণের আলোচনা আর বিতর্ক হয়েছে ইসির কার্যক্রমকে কেন্দ্র করে। রাজনৈতিক দলের সঙ্গে মুখোমুখি আর প্রচারমাধ্যমের মারফত উভয়ভাবেই উত্তপ্ত বাগ্যুদ্ধ চলেছে তাদের। কথা ও কাজ দুটোতেই ইসি রীতিমত ব্যস্ত থাকলেও পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন এখনো ঝুলে আছে। আইন প্রণয়নের বিলম্বকে এর জন্য দায়ী করছে কমিশন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নির্বাচন কমিশনের একটি ঠুঁটো জগন্নাথের ভূমিকা দেখেই অভ্যস্ত রাজনৈতিক দলগুলো তথা দেশবাসী। নির্বাচনের তফশিল ঘোষণা করে দর্শকের আসনে বসে যাওয়াই তার কাজ হয়ে দাঁড়িয়েছিল। এই প্রেক্ষাপটে বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আনুকূল্যে রাজনৈতিক দলগুলোকে আইন-কানুন মেনে চলায় বাধ্য করতে একটি শক্ত অবস্থান নিয়েছিল বর্তমান নির্বাচন কমিশন। নির্বাচনী বিধিবিধান কড়াকড়িভাবে পালনের অন্তত যে চেষ্টা তারা করে তা অনেকেরই সমর্থনই কুড়িয়েছে। অন্যদিকে রাজনৈতিক দলসহ কিছু মহল থেকে অভিযোগ উঠেছে নিয়ন্ত্রণ বা সীমা লংঘনের। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক বছরের মূল্যায়ন ও আগামী পরিকল্পনা নিয়ে কিছু বলতে চাননি। তিনি শুধু বলেন, "এখন এগুলো নিয়ে কিছু বলব না।" অবশ্য ইসির নানা সংস্কার কার্যক্রম নিয়ে স