২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনিদের মৃত্যু পরোয়ানা জারি রোববার

বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যু পরোয়ানা আগামী রোববার জারি হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জানুয়ারিতেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যু পরোয়ানা আগামী রোববার জারি হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জানুয়ারিতেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ঢাকা জেলা ও দায়রা জজ ওই পরোয়ানায় স্বাক্ষর করবেন। বিচারকের স্বাক্ষরের পর লাল খামে পুরে ওই পরোয়ানা পাঠানো হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানেই রয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত পাঁচজন। তারা হচ্ছে- বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন। গত ১৭ ডিসেম্বর আপিল বিভাগের বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি বি কে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা ৪১২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন। কিন্তু ডিসেম্বর মাস জজ আদালতে ছুটি থাকায় মৃত্যু পরোয়ানা জারি হয়নি। আইনমন্ত্রী বলেন, "১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণা হলেও এতদিন শীতকালীন বন্ধের কারণে নিু আদালত মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করতে পারেনি। ৩ জানুয়ারি (রোববার) আদালত খুলবে। ওই দিনই আদালত পরোয়ানায় স্বাক্ষর করবেন।" দণ্ডপ্রাপ্তদের মৃত্যু পরোয়ানা কে জারি করবেন তা নিয়ে একটি দ্বিধা-দ্বন্দ্ব ছিলো জানিয়ে শফিক বলেন, "এখন এটা চূড়ান্ত হয়েছে। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতই পরোয়ানা জারি করবেন।" এর আগে আইনমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এ রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, "আইন অনুযায়ী মৃত্যু পরোয়ানা জারির ২১ থেকে ২৮ দিনের মধ্যেই রায় কার্যকর করা হবে। এ বিষয়টিও সংশ্লিষ্টদের জানানো হয়েছে।" ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স