রাজশাহী, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঔপনিবেশিক ধ্যান-ধারণামুক্ত হয়ে পুলিশ বাহিনীকে সেবাপরায়ণ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, "ঔপনিবেশিক আমলের আইন-কানুন, বিধি-বিধান ও কাঠামোর ব্যাপক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে 'ফোর্স' থেকে 'সার্ভিসে' রূপান্তর করতে হবে।"
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী পুলিশে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ওপর জোর দেন।
তিনি আশা প্রকাশ করেন, নবীন পুলিশ কর্মকর্তারা মানবিক মূল্যবোধকে সবার ওপরে স্থান নিয়ে জঙ্গি-সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে।
(বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪১০ ঘ.
bdnews24