২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রবীণ দুই রাজনীতিককে সংবর্ধনা

চট্টগ্রামের প্রবীণ দুই রাজনীতিককে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 06:30 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের প্রবীণ দুই রাজনীতিককে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের একটি সংগঠন। এ দু'জন হলেন ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম অঞ্চলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক মাওলানা আহমেদুর রহমান আজমী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কমরেড আহসান উল্লাহ চৌধুরী। স্বজন সম্মিলন পরিষদের ব্যানারে এ দুই নেতার রাজনৈতিক সহযোদ্ধা, অনুসারী ও শুভানুধ্যায়ীরা চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বুধবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বক্তারা তাদের গভীর দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, লক্ষ্য ও আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, সমাজ পরিবর্তনের সংগ্রামে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। এ ছাড়া তারা মুক্তিযুদ্ধের সংগঠক এই প্রবীণ দুই রাজনীতিকের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরেন। স্বজন সম্মিলন পরিষদের চেয়ারম্যান বখতেয়ার নুর সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দীলিপ বড়