সাতক্ষীরা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোজাম্মেল হক (৫৫) কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান। তিনি চাঁদখালি গ্রামের শওকাত গাইনের ছেলে।
চাম্পাফুল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সদর থানার ওসি হাসেম খান বলেন, মোজাম্মেল হককে লস্কর হত্যা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর রাতে শহরের কাটিয়া লস্করপাড়ায় নিজ বাড়িতে পুলিশি অভিযানের পর সাইফুল্ল
bdnews24